স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্বামীর নির্যাতনে তৌহিদা আখতার নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী সিরাজুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার নগরের শুলকবহর এলাকা থেকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক জানান, স্বামী সিরাজ বাসের চালক। স্ত্রী তৌহিদা আখতার পোশাকশ্রমিক। সিরাজ দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীকে নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাসা থেকে তৌহিদা আখতারের লাশ উদ্ধার করা হয়।