স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলার লালপুর গ্রামে গত সোমবার রাতে যৌতুকের জন্য স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর বাবা জামাতা মেসবাবুলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের আশরাফ আলীর ছেলে মেসবাবুলের সঙ্গে নয় বছর আগে মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের আসাম্মেল আলীর মেয়ে শাহিনার বিয়ে হয়। সে সময় ছেলেকে ২০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। সম্প্রতি মেসবাবুল ভটভটি কিনতে ২০ হাজার টাকার জন্য শাহিনাকে চাপ দিচ্ছিলেন। টাকা না সোমবার সকালে শাহিনাকে মারধর করেন তাঁর স্বামী । এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিকেলে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।