স্বামীর নির্যাতনে মৃত্যুর পথযাত্রী হামিদা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের ছ্যাঁকা। মুখে কিল-ঘুষির কালো দাগ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেঝেতে অচেতন হয়ে পড়ে আছেন হামিদা খাতুন। পাশেই বসে আছেন মা আলেয়া খাতুন। তিনি অভিযোগ করেন, হামিদার স্বামী সোহেল আহমেদের নির্যাতনে তাঁর মেয়ের আজ এ অবস্থা। এ ব্যাপারে খোকসা থানায় মামলা হয়েছে।হাসপাতালে হামিদার ছোট ভাই আলেক চাঁদ বলেন, তাঁদের বাড়ি রাজবাড়ীর বড় লক্ষ্মীপুর গ্রামে। আট বছর আগে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেলের সঙ্গে হামিদার বিয়ে হয়। গত বছরের জানুয়ারি মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তাঁদের সাত বছরে মেয়ে অর্পিতাকে নিয়ে মামলা হয়। পরে তাঁরা দুজনই আবার বিয়ের সিদ্ধান্ত নেন। গত শনিবার বিকেলে তাঁদের পুনরায় বিয়ে হয়।হামিদার মা বলেন, ‘ওই দিন সন্ধ্যার পর থেকে হামিদার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাত নয়টার দিকে সোহেলের দুলাভাই তমিজ উদ্দিন মুঠোফোনে জানান, সোহেল হামিদাকে ব্যাপক মারধর করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এসে দেখি হামিদার এ অবস্থা।’এ ব্যাপারে মুঠোফোনে সোহেলের বাবা সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর ছেলে নন, অন্য কেউ হামিদাকে নির্যাতন করেছেন, তা তিনি জানেন না।ওই হাসপাতালের চিকিৎসক মোসাদ্দেক রেজা বলেন, হামিদার অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে। পা ও হাতে পোড়া ক্ষত রয়েছে।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, এ ঘটনায় হামিদার বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করেছেন। আসামি সোহেল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।