স্বামীর পক্ষে নতুন বছরের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষে তাঁর স্ত্রী শামা হক চৌধুরী গতকাল শুক্রবার কার্ডের মাধ্যমে নগরবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে আরিফুল গত ৩০ ডিসেম্বর থেকে কারাবন্দী রয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় আদালতের নির্দেশে কারা-হাসপাতালে চিকিৎসাধীন। গত বছর কারাবন্দী হওয়ার আগে আরিফুল হকের পক্ষ থেকে নগরে নববর্ষের শুভেচ্ছা কার্ড বিলি করা হয়।