স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে গৌরনদী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন ও তাঁর স্ত্রী মহিলা আওয়ামী লীগের নেত্রী সুলতানা রাজিয়া প্রার্থী হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ৩ ডিসেম্বর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন গৌরনদী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন ও তাঁর স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতানা রাজিয়া।
মো. মোশারফ হোসেন বলেন, ‘ এলাকাবাসীর মতামতের ভিত্তিতে তাঁদের কল্যাণে কাজ করার জন্য প্রার্থী হয়েছি।’ সুলতানা রাজিয়া বলেন, ‘আমি আমার যোগ্যতায় ওয়ার্ডবাসীর জন্য কাজ করতে প্রার্থী হয়েছি।’
এই ওয়ার্ডে সাতজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।