স্বামীর বদলে স্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর পৌরসভা নির্বাচনে সাধারণ ওয়ার্ডের সদস্য হিসেবে একমাত্র নারী কাউন্সিলর প্রার্থী নাজমা ইউসুফ। কোনো সংরক্ষিত আসন থেকে নির্বাচন না করে ১ নম্বর ওয়ার্ড থেকে সরাসরি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডের কাউন্সিলর তাঁর স্বামী ইউসুফ কালু। তিনি দুবার নির্বাচিত হয়েছেন। বর্তমানে নৌপরিবহন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (প্রটোকল অফিসার) হিসেবে দায়িত্বরত আছেন।নাজমা ইউসুফ জানান, ‘আমার স্বামী ইউসুফ গত দুই বছর ধরে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় জনগণের সেবা করতে পারছেন না। স্বামীর কাজকে অব্যাহত রাখাতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছি।’১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইউসুফ কালু জানান, ‘আশা করি এলাকাবাসী আমার কাজকে মূল্যয়ান করে আমার স্ত্রীকে ভোট দেবেন।’