স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে আকলিমা আক্তার (২২) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী মনু মিয়া কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাবাসী ও পুলিশ জানায়, গৃহবধূ আকলিমা সকালে রান্নাঘরে রুটি তৈরি করছিলেন। এ সময় মনু মিয়া নাশতা চাইলে তা দিতে দেরি হওয়ায় রান্নাঘরে থাকা দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করেন তিনি। এরপর মনু মিয়া সেখান থেকে পালিয়ে যান। পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।