স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় যুক্তরাষ্ট্র ফেরত এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, জনৈক আনোয়ার হোসেন (৫৩) সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। আগের সংসারে তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় বিয়ে করার আগে সালিশি পরিষদের মাধ্যমে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মুসলিম পারিবারিক আইনের ৬(৫)(খ) ধারায় অনুমতি নেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। এই আইনের বরখেলাপ হওয়ায় আদালত আনোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আনোয়ার হোসেন দীর্ঘদিন যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন বলে মামলার আরজিতে উল্লেখ রয়েছে। নগরের পাহাড়তলী থানাধীন বলুয়ারদীঘি এলাকা তাঁর প্রথম স্ত্রীর ঠিকানা। এই ঠিকানা ব্যবহার করে প্রথম স্ত্রী গতকাল মামলা করেন।