স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর প্রথম স্ত্রীকে ঘরে তুলে আনার আগেই দ্বিতীয় বিয়ে করেন নুরুল আবছার নামের এক যুবক। এই বিয়ের আগে প্রথম স্ত্রীর অনুমতি না নেওয়ায় আবছারের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল বুধবার শুনানির পর এই আদেশ দেন।