স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার আটপাড়া উপজেলায় গত সোমবার সুফিয়া আক্তার নামের এক গৃহবধূর ওপর তাঁর স্বামী রিকশাচালক এন্টাস ফারুকী পাশবিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই নির্যাতনের অভিযোগে সুফিয়া গত শুক্রবার স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
সুফিয়াকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফারুকী উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল আলীপুর গ্রামে মৃত ফজল হকের ছেলে। ফারুকী ও সুফিয়ার চার সন্তান রয়েছে।
আটপাড়া থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, এ ঘটনায় ফারুকীর চাচাতো ভাই সাদেককে গ্রেপ্তার করা হয়েছে।