স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে পিটিয়ে ও শ্বাসরোধ করে সরস্বতী রবিদাস (৪০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ভৈরব পৌর শহরের ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ স্বামী ভাসানী রবিদাসকে (৪৫) গ্রেপ্তার করেছে।ভৈরব থানার ওসি শাহজাহান কবির বলেন, সরস্বতীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। গতকাল সরস্বতীর চাচাতো বোন রানী রবিদাস বাদী হয়ে ভাসানীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।