প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে স্ত্রীকে হত্যার দায়ে বাবুল হোসেন ওরফে বাঙ্গালীকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মিঞা মুহা. আলি আকবার আজিজী গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। ২০০২ সালের ২৩ মে সকালে বাবুল হোসেন তাঁর স্ত্রী লাকীকে পিটিয়ে জখম করেন। হাসপাতালে ভর্তির পর রাতে তিনি মারা যান। নীলফামারী প্রতিনিধি