স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে জাকির হোসেন নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা এ আদেশ দেন। জাকির হোসেনের বাড়ি ধলা গ্রামে। ২০০৯ সালের ১৩ অক্টোবর রাতে জাকির হোসেন স্ত্রী ইসমত আরাকে মেহেরপুর পৌর শহরের মাঠপাড়া এলাকায় ভাড়া বাড়িতে লোহার রড, দা ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরদিন নিহত ব্যক্তির বাবা রিয়াজতুল্লাহ মেহেরপুর সদর থানায় মামলা করেন।