স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে হত্যার দায়ে পুলিশের কনস্টেবল রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করেন। ১৯৯৭ সালের ৬ মে ময়মনসিংহের গ্রামের বাড়িতে স্ত্রী রেহানাকে গলা টিপে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রেহানার মা সবুরা খান ভালুকা থানায় এ মামলা করেন। গতকাল রফিকুলসহ চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর রফিকুলের বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।