স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক (জেলা জজ) নিতাই চন্দ্র সাহা গতকাল সোমবার এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম রোকনুজ্জামান (৩৩)। তিনি ঝিকরগাছা উপজেলার আটুলিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৩ জানুয়ারি রাতে স্ত্রী নাজমা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন রোকনুজ্জামান। এ ঘটনায় নাজমার বাবা আবদুস সালাম ঝিকরগাছা থানায় রোকনুজ্জামানের বিরুদ্ধে হত্যা মামলা করেন।