প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী ফারুক শেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মুনশি এ আদেশ দেন। ২০১৪ সালের ২৮ মার্চ রাতে নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের গৃহবধূ মিতালী বেগমকে (২৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এ সাজা দেওয়া হয়। ফারুক শেখ ওই গ্রামের জলিল শেখের ছেলে। ফারুক বর্তমানে কারাগারে আছেন। নড়াইল জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ইমদাদ হোসেন জানান, হত্যার ঘটনায় নিহত মিতালী বেগমের মামা ইকবাল শিকদার বাদী হয়ে চারজনকে আসামি করে তখন মামলা করেন। ফারুক শেখ ছাড়া অন্যরা খালাস পেয়েছেন।