স্বামীর লাশ নিয়ে ফেরার পথে লাশ হলেন স্ত্রীও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল মঙ্গলবার স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী ছাড়া আরও দুজন নিহত হন।নিহত ব্যক্তিরা হলেন: অ্যাম্বুলেন্সের চালক গাজীপুর সদর উপজেলার টঙ্গীর মোনকান এলাকার আজিজুল হক (৩২), গাইবান্ধার ত্রিমোহনী পাঠানভাঙ্গা গ্রামের এলিজা বেগম (৪২) ও বাসচালকের সহকারী গাইবান্ধার তিনদাহ গ্রামের শফিকুর রহমান (২২)।কোনাবাড়ী মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলাম জানান, মরদেহগুলো সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।