স্বামীর সমর্থনে স্ত্রী প্রার্থী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় একই ওয়ার্ডে স্বামী-স্ত্রী প্রার্থী হয়েছেন। তবে স্বামীর সমর্থনে স্ত্রী প্রার্থী হয়েছেন বলে স্ত্রী জানিয়েছেন।জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বাবুল খাঁ ও তাঁর স্ত্রী ডলি খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন। দুজনের মনোনয়নপত্রই যাচাইবাছাইয়ে টিকে গেছে। বাবুল খাঁ প্রচারণা চালালেও তাঁর স্ত্রী এখনো মাঠে নামেননি।গণসংযোগে নামেননি কেন— এমন প্রশ্নের জবাবে ডলি খাতুন জানান, তিনি স্বামীর সমর্থনে প্রার্থী হয়েছেন। ২৬ ডিসেম্বর তাঁকে সমর্থন করে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। বাবুল খাঁ বর্তমান কাউন্সিলর ও পৌর যুবলীগের নেতা।