প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করার দায়ে জুয়েল খান নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রমনী রঞ্জন চাকমা এই রায় দেন। ২০০৮ সালের ২ জুন চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা জুয়েল খান তাঁর স্ত্রী মমতাজ বেগমকে যৌতুকের জন্য মারধর করেন। এ ঘটনায় মমতাজ বেগম জুয়েল খানের বিরুদ্ধে আদালতে মামলা করেন।