স্বামীর হাতে স্ত্রী খুন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা (জোড়াপাম্প) এলাকায় যৌতুকের দাবিতে গত সোমবার স্বামী আবদুস সাত্তার স্ত্রী মারিয়া সুলতানা দীপাকে (২২) খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দীপার বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মাধবপুর গ্রামে। পুলিশ আবদুস সাত্তারকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও নিহত দীপার পরিবার সূত্রে জানা গেছে, দীপাকে মারধর করার পর শ্বাস রোধ করে হত্যা করেন সাত্তার। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।