স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বৈদ্য তেঁতুলিয়া গ্রামে স্বামী পিন্টু শেখ গত মঙ্গলবার রাতে তাঁর স্ত্রী রুবী বেগমকে (২৫) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।তাড়াশ থানার পুলিশ গতকাল বুধবার সকালে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত রুবীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ পিন্টু শেখকে গ্রেপ্তার করেছে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, পিন্টু শেখ মঙ্গলবার স্ত্রী রুবীর সঙ্গে গ্রামের এক ব্যক্তির কথা বলা নিয়ে বাগিবতণ্ডা করেন। এরই জের ধরে রাতের কোনো এক সময়ে তাঁকে গলায় রশি বেঁধে শ্বাসরোধে হত্যা এবং তাঁকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।