স্বামীর হাতেই জেনি খুন হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌসি ওরফে জেনি স্বামী বদিউজ্জামান ওরফে বাদশার হাতেই খুন হয়। ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া ফাতেমা আক্তার গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলে। গত রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ নলুয়াপাড়ার বাসা থেকে ফাতেমাকে গ্রেপ্তার করে।জানা গেছে, জবানবন্দিতে ফাতেমা আক্তার আদালতে বলেছে, সে এবার এসএসসি পরীক্ষার্থী ও বাদশার কোচিং সেন্টারের ছাত্রী। কোচিং সেন্টার থেকেই বাদশার সঙ্গে তাঁর প্রেম হয়। ঘটনার দিন জেনি বাইরে থেকে এসে বাড়িতে ফাতেমার সঙ্গে বাদশাকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। মারধরের ঘটনাও ঘটে। পরে পড়ার কক্ষ থেকে শোবার ঘরে গিয়ে ফাতেমা দেখে, জেনি অচেতন অবস্থায় বাদশার কোলে। তার গলার মধ্যে ওড়না পেঁচানো ছিল।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ফাতেমাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাতে শহরের নিতাইগঞ্জ নলুয়াপাড়া এলাকায় গৃহবধূ স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌসি ওরফে জেনি খুন হয়। এ ঘটনায় জেনির বাবা বাদশার বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে বাদশা পলাতক।