স্বামীর ১০ দিনের রিমান্ড চাইল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে মা ও কন্যাশিশুর লাশ উদ্ধারের পর হত্যা মামলার আসামি স্বামী অসীম শীলকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লা কায়সারের আদালতে এ আবেদন করে বোয়ালখালী থানার পুলিশ। আদালত কাল রোববার শুনানির দিন ধার্য করেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে মুখ খোলেননি অসীম। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে বোয়ালখালীর দক্ষিণ সারোয়ারতলী এলাকার শীলপাড়ার অসীম শীলের ঘর থেকে তাঁর স্ত্রী শেলী শীল ও পাঁচ বছর বয়সী মেয়ে অন্তরা শীলের লাশ উদ্ধার করে পুলিশ। ঘরের ভেতরে খাটের ওপর ছিল অন্তরার লাশ। আর ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল শেলীর লাশ।