স্বামীর ২৪তম বিয়ের প্রতিবাদে স্ত্রীর আত্মহত্যা
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী ইউনিয়নের ভাসানদি গ্রামের কবির বয়াতির নবম স্ত্রী নূপুর আক্তার (২২) শুক্রবার রাতে আত্মহত্যা করেছেন। তিনি খারইখালী গ্রামের কালাম চৌকিদারের মেয়ে। কবির বয়াতি আত্মগোপন করেছেন।শনিবার বাগেরহাট সদর হাসপাতালে নিহত নূপুরের লাশের ময়নাতদন্ত হয়েছে। কবির বয়াতির সাবেক স্ত্রী মলিনা বেগম জানান, কবির মোট ২৩টি বিয়ে করেছেন। বর্তমানে কবিরের চার স্ত্রী রয়েছেন। সম্প্রতি কবির আরেকটি বিয়ে করেন। কবির বয়াতির এক প্রতিবেশী বলেন, ‘কবিরের অন্তত ১৬ জন স্ত্রীর কথা তাঁরা জানেন। সম্প্রতি কবির আরেকটি বিয়ে করায় নূপুরের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। এ নিয়ে শুক্রবার নূপুরকে তিনি বেধড়ক মারধর করেন। এ কারণে নূপুর আত্মহত্যা করেছেন বলে আমরা শুনেছি।’মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক বজলুর রহমান বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী স্বামীর বহু বিবাহকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।