প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় হাসিনা বেগম (৩০) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গতকাল সোমবার ও গত রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হাসিনার স্বামী পটুয়াখালী সদর উপজেলার গ্যারাখালী গ্রামের মোজাম্মেল হক (৩৫), পিরোজপুরের জিয়ানগরের আবদুস সালাম (২৫), রোকসানা বেগম (২৫) ও কমলা বেগম (২০)৷
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি