প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী মসজিদ এলাকায় এলজি ও গুলিসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আবু তৈয়ব ও শামছিদা আক্তার। গত মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) কাজল চৌধুরী প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি এলজি ও দুটি গুলিসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এগুলো তাঁরা বিক্রির জন্য রেখেছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।