স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ পেলেন মহিবুল্লাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট হূদরোগ চিকিত্সক ও জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক এ কে এম মহিবুল্লাহকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। আজ বুধবার এ কে এম মহিবুল্লাহ নতুন পদে যোগ দেবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন।এ কে এম মহিবুল্লাহ ২০০৭ সালের এপ্রিল মাসে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক পদে যোগ দেন। তাঁর সময়ে ওই প্রতিষ্ঠানের সেবার মান ও নিয়ম-শৃঙ্খলার বেশ উন্নতি হয়। গতকাল মঙ্গলবার প্রথম আলোকে মহিবুল্লাহ বলেন, ‘পদোন্নতি পেয়ে ভালোই লাগছে। চাকরিজীবনে পদোন্নতি পাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়।’