স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে এক বছরের চুক্তিতে নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে কর্মরত দীন মোহাম্মদ নূরুল হককে তাঁর অবসরোত্তর ছুটি বাতিল করে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছে। আগামী ১ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে চুক্তির মেয়াদ শুরু হবে।