স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক দীন মো. নূরুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক দীন মো. নূরুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমান মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহকে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে বদলি করা হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।