চট্টগ্রামের সাতকানিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিছবাহ উদ্দীন আহমদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তমবিরা ফাতেমা, তানজিনা ইসলাম, সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আবদুল মন্নান, সেভ দ্য চিলড্রেন সাতকানিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন ও উপজেলার রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান প্রমুখ। মেলায় ১৬টি স্টল রয়েছে।