স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ‘সন্দ্বীপের প্রজনন ও যৌনস্বাস্থ্য সমস্যা এবং পটিয়ার নারী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারি সেবাসমূহে কিশোরী এরং নারীদের প্রবেশাধিকার বৃদ্ধিতে সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) সহযোগিতায় সন্দ্বীপ, পটিয়া ও চট্টগ্রামের পাবলিক পলিসি ফোরাম এ সভার আয়োজন করে। সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি চিফ হাসান মজুমদার, দি এশিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডেভিড ডি আরনল্ড, প্রদীপ প্রকল্পের কান্ট্রি চিফ রাসেল পেপে এবং প্রদীপ প্রকল্পের প্রতিনিধি শিলা হক বক্তব্য দেন।