স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, ৫০ শয্যায় উন্নীতকরণ ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবিতে মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দীঘিনালা এলাকাবাসীর আয়োজনে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ী ও কলেজের শিক্ষার্থীরা উপজেলার লারমা স্কয়ার থেকে মিছিল বের করেন। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি দেওয়া হয়।
কমল বিকাশ চাকমার সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জীবন চৌধুরী।