প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের সুপারিশবঞ্চিত ৪৮৫ জন চিকিৎসক আমরণ অনশন শুরু করেছেন। গতকাল সোমবার সকাল ১০টায় তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।