স্বাস্থ্য ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে তেঁতুলিয়ার ভজনপুরে এসিআই মোটরস লিমিটেডের উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী সোনালিকা ট্রাক্টর সার্ভিস ক্যাম্পেইন ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সোনালিকা ট্রাক্টরের চালক, সাহায্যকারী ও মালিকদের বিনা মূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ক্যাম্পে প্রায় অর্ধশত সোনালিকা ট্রাক্টরের যান্ত্রিক ত্রুটি সারানো হয়। এ সময় সোনালিকা মোটরসের জ্যেষ্ঠ পণ্য নির্বাহী (সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ) তন্ময় মজুমদার, এলাকা ব্যবস্থাপক মাহমুদ রশীদ, প্রকৌশলী হাবিবুর রহমান, নরেন্দ্রনাথ রায়, স্থানীয় পরিবেশক হাবিব মো. আহসানুর রহমানসহ এলাকার সোনালিকা ট্রাক্টরের মালিকেরা উপস্থিত ছিলেন। চিকিৎসক মিজানুর রহমানের নেতৃত্বে চিকিৎসা দল স্বাস্থ্যসেবা দেন।