স্বাস্থ্য খাতে দুর্নীতি হলে দ্রুত শাস্তি: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য খাতে দাতাদের দেওয়ার অর্থ স্বচ্ছতার সঙ্গে খরচ করার প্রতিশ্রুতি দিলেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। তিনি বলেছেন, ‘দাতাদের দেওয়ার কোনো অর্থ নিয়ে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে।’ 

আজ রোববার রাজধানীর লেকশোর হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্য খাতে বৈশ্বিক অর্থায়ন নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ওয়াশিংটনে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরিচালক টিম ইভান্স, ব্র্যাকের ভাইস চেয়ারপারসন মোস্তাক রাজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।