স্বাস্থ্য খাতে পাঁচ বছরে চার কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরে চার কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বিশ্বব্যাংকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)।এই চুক্তি ইউএসএআইডি ও বিশ্বব্যাংকের মধ্যে স্বাক্ষরিত প্রথম অর্থ-সহায়তা চুক্তি, যার লক্ষ্য হলো অন্যান্য উন্নয়ন সহযোগীর সঙ্গে অর্থ-সহায়তা সন্নিবিষ্ট করা। বিশ্বব্যাংকের সঙ্গে এই চুক্তির মাধ্যমে ইউএসএআইডি যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি), সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (সিডা), কানাডিয়ান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (সিডা), অস্ট্রেলিয়ান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (অসএইড) এবং জার্মান উন্নয়ন ব্যাংকের সঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ৭৬০ কোটি ডলারের স্বাস্থ্য খাত উন্নয়ন কর্মসূচির সহায়তায় যুক্ত হলো। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা, ইউএসএআইডি বাংলাদেশের মিশন পরিচালক রিচার্ড গ্রিন অনুষ্ঠানে মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করেন। বিশ্বব্যাংকের পক্ষে চুক্তি সই করেন কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টাইন। বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এ এফ এম রুহুল হক উপস্থিত ছিলেন।