স্বাস্থ্য খাতে বাজেটের ৫ শতাংশ বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য খাতে বাজেটের ৫ শতাংশ বরাদ্দ এবং মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটগুলোর স্বায়ত্তশাসনের দাবি জানানো হয়েছে।বাংলাদেশ চিকিৎসক সংসদ আয়োজিত ‘সর্বজনীন স্বাস্থ্য অধিকার, স্বাস্থ্য খাতে বাজেটের ১০ শতাংশ বরাদ্দ ও মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানে স্বায়ত্তশাসন প্রদানের আহ্বান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ দাবি জানান। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ আলোচনা হয়।বাংলাদেশ চিকিৎসক সংসদের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি ও সাংসদ মঈন উদ্দীন খান, সিপিবির নেতা এম এম আকাশ, বিএমএর মহাসচিব শারফুদ্দীন আহমেদ, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের মহাসচিব শাকিল আখতার, উবিনীগের গবেষক রোকেয়া বেগম, আয়োজক সংগঠনের সহসভাপতি এস এম শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ আহমেদ আবু সালেহ প্রমুখ। সূচনা বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুশতাক হোসেন।বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে মাত্র দশমিক ৮৮ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এ খাতে বাজেটে ৫ শতাংশ বরাদ্দের দাবি জানান তাঁরা।সাংসদ মঈন উদ্দীন খান এ আলোচনার সুপারিশ জাতীয় সংসদে উত্থাপন করবেন বলে জানান। বিজ্ঞপ্তি।