স্বাস্থ্য খাতে বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি স্বাস্থ্যসেবা সরকারের কাছ থেকে সরে যাচ্ছে। এর ফলে গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বেসরকারীকরণের নামে স্বাস্থ্য খাতে বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থা ও প্রস্তাবিত স্বাস্থ্যনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আলোচকেরা এ কথা বলেন। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ চিকিৎসক সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ চিকিৎসকদের সাধারণ সম্পাদক মোশতাক হোসেন বলেন, স্বাস্থ্যসেবায় বাণিজ্যিকীকরণ বন্ধ করে বিনা মূল্যে সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। কর্মকৌশল হিসেবে স্বাস্থ্য উন্নয়ন ও ব্যাধি প্রতিরোধব্যবস্থার ওপর জোর দেওয়া প্রয়োজন।