স্বাস্থ্য পরিস্থিতিতে পিছিয়ে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে অন্যান্য অঞ্চলের তুলনায় স্বাস্থ্য পরিস্থিতি খারাপ। আজ রোববার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য সেবায় বৈষম্য বিষয়ক এক আলোচনা সভায় এ কথা জানানো হয়।

আলোচনা সভায় বিশেষজ্ঞরা বলেন, স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে শুধু আর্থিক অবস্থা বৈষম্য তৈরি করে না; ভৌগোলিক অবস্থান, মায়ের শিক্ষা, মা শহরে না গ্রামে বাস করে এ বিষয়গুলোও বৈষম্য তৈরি করে।

সর্বশেষ স্বাস্থ্য জরিপে দেখা গেছে, সবচেয়ে দরিদ্র শ্রেণির মায়েদের মধ্যে মাত্র ১৫ শতাংশ মা কোনো সেবা প্রতিষ্ঠানে সন্তান প্রসব করেন। সবচেয়ে ধনী শ্রেণির মধ্যে এ হার ৭০ শতাংশ।

আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেন এই সভার আয়োজন করে। এতে সহায়তা করে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন।