স্বাস্থ্য পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবের উদ্যোগে থ্যালাসেমিয়া রোগীদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং এ বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কলেজের মেডিসিন ক্লাব ভবনে থ্যালাসেমিয়া আক্রান্ত ৮০ জন রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ সময় আরও ৫০ জন রোগীর রক্তের হিমোগ্লোবিন বিনা মূল্যে নির্ণয় করা হয়। পরে রোগীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তৃতা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষক মো. শহিদুল্লাহ শ্যামল ও এ আর এম হাসিবুল হাসান। আরও উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের উপদেষ্টা শেখ আবদুল্লাহ আল মামুন, হিমু সারওয়ার প্রমুখ।