স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান লন্ডনে বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। খবর বাসসের।বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মন্ত্রিপরিষদের সচিব, তিন বাহিনীর প্রধানেরা, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি ১৬ ডিসেম্বর লন্ডন যান এবং পরদিন ১৭ ডিসেম্বর বুপা ক্রমওয়েল হাসপাতালে ভর্তি হন।যুক্তরাজ্যে নয় দিনের সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে পরিবারের সদস্যরা ও তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরা ছিলেন।