স্বাস্থ্য পরীক্ষায় লন্ডনে গেলেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল রোববার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বিমান সকাল সোয়া ১০টায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। খবর বাসসের।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কূটনৈতিক কোরের ডিন, কেবিনেট সচিব, তিন বাহিনীর প্রধানগণ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।
মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে চিকিৎসা নেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ৩১ আগস্ট তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।