স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর চোখের চিকিত্সার জন্য আগামীকাল শনিবার রাতে সাত দিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চক্ষু চিকিত্সার পাশাপাশি তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে শনিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। ৩১ আগস্ট তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তাঁর সহধর্মিণী রাশিদা খানম থাকবেন। সফরসঙ্গীদের মধ্যে থাকছেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মঞ্জুর হোসেন, সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফখরুউদ্দিন আহমেদ, ব্যক্তিগত সচিব সম্পদ বড়ুয়া ও ব্যক্তিগত চিকিত্সক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মোতাহার হোসেন।