স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সোমবার ছয় দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি আজ রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আগামী ৪ এপ্রিল তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ কথা বলা হয়েছে। বাসস।