স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি সিঙ্গাপুর যাচ্ছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন। কর্মকর্তারা জানান, তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করাবেন। খবর ইউএনবির।সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি এবং তাঁর সফর সঙ্গীদের যাওয়ার কথা রয়েছে। তাঁর সঙ্গে পরিবারের সদস্য এবং রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবসহ অন্য কর্মকর্তারা থাকবেন। রাষ্ট্রপতি ৪ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।