স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল রোববার বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। খবর বাসস ও ইউএনবির।যুক্তরাজ্যের লন্ডন বুপা ক্রমওয়েল হাসপাতালে আজ সোমবার রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিনসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আগামী ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।