স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল রোববার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন। তিনি সেখানে পাঁচ দিন অবস্থান করবেন।বঙ্গভবন সূত্র জানায়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তিনি ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।জিল্লুর রহমানের সঙ্গে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবেরা ও নিজস্ব চিকি ৎ সকেরা আছেন। একই হাসপাতালে গত মার্চে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বাসস।