স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল শনিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। খবর বাসসের।রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত বিমানে গতকাল রাত ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সঙ্গে রয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক।৯ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।