স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত বাতিলের দাবি গণপূর্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ইউনিটকে (সিএমএমইউ) স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল বৃহস্পতিবার এই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা মানববন্ধন করেন। একই সঙ্গে তাঁরা যেকোনো প্রকৌশল অধিদপ্তর গঠন-প্রক্রিয়া বাতিলের দাবি জানান।গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সমন্বয় পরিষদের আহ্বায়ক গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নবীন নেওয়াজ ও কবির আহমেদ।সমন্বয় পরিষদের নেতারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সিএমএমইউকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর করার চেষ্টা চলছে। এটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত।বক্তারা বলেন, দেশব্যাপী বিসিএস (গণপূর্ত) ক্যাডারের বিভিন্ন পর্যায়ের ৬৮৭ জন প্রকৌশলী, এক হাজার ১৬৭ জন উপসহকারী প্রকৌশলীসহ প্রায় ১৮ হাজার অভিজ্ঞ কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন। অধিদপ্তরের কাজে সহায়তা করার জন্য ৭৫ জন স্থপতিসহ ২৭৭ জন জনবলের একটি পূর্ণাঙ্গ স্থাপত্য অধিদপ্তর কাজ করছে।