স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য আন্দোলন ও উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ) যৌথভাবে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা উপেক্ষিত স্বাস্থ্য বাজেট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। সভায় বক্তারা বলেন, আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বাজেটে রোগ প্রতিরোধের জন্য ২৫ শতাংশ ব্যয় রাখতে হবে। লিখিত বক্তব্য পাঠ করেন স্বাস্থ্য আন্দোলনের সদস্য পলাশ বড়াল। সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতার, সৈয়দ মাহবুবুল আলম, জিয়ারুল ইসলাম, এম এ সোবহান, রোকেয়া বেগম।